অবৈধ ও দখল করা ইটভাটার তালিকা করা হয়েছে: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
দেশে এখন
0

নদী তীরবর্তী এলাকাগুলোর অবৈধ ও দখল করা ইটভাটার তালিকা করা হয়েছে। দ্রুত এসব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

আজ (শুক্রবার, ১৩ নভেম্বর) সকালে বসিলা লঞ্চঘাট থেকে ঢাকা উদ্যান সংলগ্ন গ্রিনসিটি আবাসিক এলাকা পর্যন্ত একটি মিনি ম্যারাথন শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘সরকারি জায়গায় লিজ দেয়া সম্পূর্ণ বন্ধ রয়েছে। নতুন করে লিজ দেয়া হচ্ছে না। ফলে, অবৈধভাবে গড়ে উঠা স্থাপনাগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, ‘দেশের সড়ক পথের সম্প্রসারণ ও পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চ চলাচল অনেকাংশে কমে এসেছে। তবে, নদীগুলো উজ্জীবিত ও নৌযান চলাচলের উপযোগী করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

এফএস