বাঁশখালী-সাতকানিয়া সীমান্তে আগুনে পুড়ে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রাম
বাঁশখালী-সাতকানিয়া সীমান্তে ইটভাটায় আগুন
এখন জনপদে
0

সাতকানিয়া-বাঁশখালী চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী সীমান্তবর্তী এলাকার একটি ইটভাটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল (রোববার, ১৫ মার্চ) বিকেল তিনটার দিকে ২ নম্বর সাধনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লটমনি গ্রামস্থ ‘মেসার্স চৌধুরী ব্রিক ফিল্ডে’ এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন; জাহেদা আক্তার (১৪) ও তার ছোট ভাই আব্দুল মালেক (৩)। তারা ওই এলাকার লটমনি গ্রামের মো. হাসানের ছেলে।

আরও পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ ব্রিকফিল্ডের একটি অংশে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে সেখানে থাকা দুই শিশু দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাতকানিয়া থানার তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুদীপ্ত রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এফএস