ঝিনাইদহে ইটভাটার ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু

ঝিনাইদহ
দুর্ঘটনাস্থলে ঘাতক সেই ট্রাক্টর
এখন জনপদে
1

ঝিনাইদহের শৈলকুপায় ইটভাটার ট্রাক্টরচাপায় তাওহীদ নামের ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১১ অক্টোবর) ভোরে উপজেলার পাঁচপাখিয়া গ্রামের ‘ভাই ভাই মোল্লা ব্রিকস’ নামের একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহীদ পাঁচপাখিয়া গ্রামের জসিম শেষের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে তাওহীদ ইটভাটার ভেতরে খেলাধুলা করছিলো। ওই সময় ভাটার মাটি টানা একটি ট্রাক্টর পেছনে ঘোরানোর চেষ্টা করলে তাওহীদ সেটির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শৈলকুপা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত স্থান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএইচ