আজ (মঙ্গলবার, ৭ জুলাই) সকালে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি জানান, অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবার ১০-১২ মাসের মধ্যে সবগুলো স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার রোড ম্যাপ করছে সরকার।
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রশাসনের সহযোগিতা ছিলো নাহিদ ইসলামের এমন বক্তব্যকে রাজনৈতিক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনৈতিক দলের প্রধানের আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি। হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক, সরকার হামলার বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেবে।’
আরও পড়ুন:
আওয়ামী লীগে প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও দলটি নিষিদ্ধ হয়নি। তাই আওয়ামী লীগকে রাষ্ট্রের আইন মেনে চলা ও আদালতের রায় পর্যন্ত ধৈর্য্য ধরার আহ্বান জানাই।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের মধ্যেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে।’
এছাড়া জনগণের স্বার্থ নিশ্চিত করতে নিষিদ্ধ দেশ ছাড়া সব দেশের আমন্ত্রণই গ্রহণ করা হবে এবং সরকার যাবে বলেও জানান তিনি।





