
নতুন কমিশন এলে সাবেক রাষ্ট্রপতির দুর্নীতির অভিযোগে ব্যবস্থা নেয়া হবে: দুদক সচিব
নতুন কমিশন এলে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দুর্নীতির অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান। আজ (বুধবার, ১২ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে এখনো সংশয় রয়েছে: রিজভী
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে এখনো সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (রোববার, ৩১ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নির্বাচন কমিশনের সাথে সীমানা নির্ধারন ও আরপিও (নির্বাচন পরিচালনা সংক্রান্ত মূল আইন) সংক্রান্ত জটিলতা নিরসনে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে এ কথা বলেন তিনি।

গোপালগঞ্জে সহিংসতার ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিশন
গোপালগঞ্জে সহিংসতার ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিশন গঠন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ড. মো. আবু তারিককে সভাপতি করে এ তদন্ত কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২৫৩ জন গুমের অকাট্য প্রমাণ মিলেছে: কমিশন
গুম-সংক্রান্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে বলা হয়েছে, ১ হাজার ৮৫০টি অভিযোগ বিশ্লেষণ করে ২৫৩ জন গুমের অকাট্য প্রমাণ মিলেছে। আজ (বৃহস্পতিবার, ১৯ জুন) সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।

সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: বিমান বাহিনী প্রধান
‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’— বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলেও দেশের স্বাধীনতা, ভৌগলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আজ (বুধবার, ২৮ মে) সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বিতর্কিত সুপারিশ বাতিলসহ ‘নারী অধিকার আন্দোলন’র ১০ প্রস্তাব
নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশ বাতিল ও কমিশনের সংস্কারসহ ১০ দফা প্রস্তাবনা দিয়েছে নারী অধিকার আন্দোলন। আজ (বৃহস্পতিবার, ১৫ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এসব প্রস্তাব তুলে ধরা হয়।

চার দফা দাবিতে সোহরাওয়ার্দীতে হেফাজতের নেতাকর্মীদের জমায়েত
চার দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করছে হেফাজতে ইসলাম। এর মধ্যে রয়েছে নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্র্যাজেডিসহ আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচার। আজ (শনিবার, ৩ মে) সকাল ৯টা থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ শুরু হয়েছে। দুপুর ১টা পর্যন্ত সমাবেশ হওয়ার কথা রয়েছে।

‘নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণের চেষ্টা হচ্ছে’
নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণ করার চেষ্টা করছে একটি চক্র, এজন্য পেছনের কোনো শক্তি উস্কানি দিচ্ছে— এমন অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

ইশরাককে মেয়র ঘোষণা: প্রজ্ঞাপন জারি নিয়ে মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের দূরত্ব স্পষ্ট
বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা নিয়ে আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে দূরত্ব স্পষ্ট। আইনমন্ত্রী বলছেন, এ নিয়ে কমিশনের পক্ষ থেকে মতামত চাওয়া হলেও আইন মন্ত্রণালয়ের সুপারিশের অপেক্ষা করে নি কমিশন। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ২৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

৪৬তম বিসিএস পুরোপুরি বাতিল করার মতো পর্যাপ্ত কারণ পায়নি কমিশন
৪৬তম বিসিএসে প্রশ্নফাঁসের বিষয়ে এখনও তদন্ত চলছে। পুরোপুরি বাতিল করার মতো পর্যাপ্ত কারণ পায়নি কমিশন বলে জানিয়েছে পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।

প্রধান উপদেষ্টার কাছে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন দাখিল
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে শ্রম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। আজ (সোমবার, ২১ এপ্রিল) বেলা ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এ প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের সদস্যরা।