স্যান্ডপেপার কেলেঙ্কারির ৮ বছর পর ক্রিকেট অস্ট্রেলিয়ার নতুন কমিশন

স্যান্ডপেপার কেলেঙ্কারির
ক্রিকেট
এখন মাঠে
0

স্যান্ডপেপার কেলেঙ্কারির ৮ বছর পর এবার নতুন একটি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে এই কমিশন নতুন করে কোনো তদন্ত করবে না।

সম্প্রতি উসমান খাজার আত্মজীবনী সবর-এ লেখা ঘটনার ভিত্তিতে নতুন করে শুরু হয়েছে স্যান্ডপেপার বিতর্ক। যা নিয়ে সেসময়ের অস্ট্রেলিয়া দলের সদস্যরা বিভক্ত হয়ে পড়েছেন দুই ভাগে।

কেউ বলছেন, সবাই এই ঘটনা সম্পর্কে জানতো না। আবার অনেকেই উসমান খাজার পক্ষ নিয়ে বলছেন, দলের সঙ্গে থাকা প্রত্যেকেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্বারিং প্রচেষ্টা নিয়ে অবগত ছিলেন। এসবের মাঝেই নতুন এ কমিশনের মাধ্যমে সাবেক ক্রিকেটারদের কথা বলার সুযোগ করে দিতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

বোর্ডের অন্তবর্তীকালীন প্রধান ডেভিড বুনের ভাষ্য, গত ৮ বছর ধরে যন্ত্রণাদায়ক এই অনুভূতির কথা শোনার জন্যই এ কমিশন। তবে, এখানে যারাই কথা বলবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে। তবে, তদন্ত করার কথা উড়িয়ে দিয়েছেন তিনি।

এএইচ