কাপ্তাই-হ্রদ
কাপ্তাই হ্রদে নাব্য সংকটে ৬ উপজেলার লঞ্চ চলাচল সীমিত

কাপ্তাই হ্রদে নাব্য সংকটে ৬ উপজেলার লঞ্চ চলাচল সীমিত

মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে রাঙামাটির কাপ্তাই হ্রদে নাব্য সংকট কাটছে না। পানি স্বল্পতায় এরই মধ্যে জেলা সদরের সঙ্গে যুক্ত ৬টি উপজেলার নৌপথে বড় নৌযান চলাচল সীমিত হয়ে পড়েছে। ছোট নৌযানে আর পাহাড়ি পথে যাতায়াতে সময় ও অর্থের সঙ্গে বেড়েছে ভোগান্তি। এতে ভোগান্তিতে পড়েছেন অন্তত পাঁচ লাখ মানুষ।

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু; পরিবারের কাছে মরদেহ হস্তান্তর

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু; পরিবারের কাছে মরদেহ হস্তান্তর

রাঙামাটিতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে গোসলে নেমে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে মো. ইনতিসার হাসনাত জিমেল (২৩) নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

কাপ্তাইয়ে ২৬৭ দিনে সাড়ে ২২ কোটি টাকা মাছের রাজস্ব আয়

কাপ্তাইয়ে ২৬৭ দিনে সাড়ে ২২ কোটি টাকা মাছের রাজস্ব আয়

দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ মিঠা পানির কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বেড়েছে। এতে আহরিত মাছের শুল্কায়ন থেকে রাজস্ব আদায় হয়েছে রেকর্ড পরিমাণ। এ মৌসুম প্রায় দশ হাজার মেট্রিক টন মাছের শুল্কায়ন থেকে রাজস্ব আয় হয়েছে ২২ কোটি ৫৫ লাখ টাকা, যা মাসের হিসেবে আড়াই কোটি আর দিনের হিসেবে দৈনিক ৮ লাখ ৪৪ হাজার টাকার বেশি।

পার্বত্য অঞ্চলে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ-পর্যটন উন্নয়নে নতুন প্রকল্প নেয়া হয়েছে: পার্বত্যমন্ত্রী

পার্বত্য অঞ্চলে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ-পর্যটন উন্নয়নে নতুন প্রকল্প নেয়া হয়েছে: পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন; সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ এবং পর্যটন অবকাঠামো জোরদারে নতুন প্রকল্প নেয়া হয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেছেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা শুরু

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা শুরু

কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ আহরণ ও বাজারজাতকরণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) মধ্যরাত থেকে কার্যকর হবে।

রাঙামাটিতে গোসলে নেমে কাপ্তাই হ্রদে ডুবে শিশুর মৃত্যু

রাঙামাটিতে গোসলে নেমে কাপ্তাই হ্রদে ডুবে শিশুর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে পানিতে ডুবে আব্দুল্লাহ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (‎বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) দুপুরে রাঙামাটি শহরের সেনাবাহিনীর এসএসডি জলযান ঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ শহরের হ্যাপীর মোড় এলাকার মো. হাসানের ছেলে।

২৪ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা

২৪ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা

পানিস্বল্পতা ও প্রজনন মৌসুম শুরু হওয়ায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম মিঠাপানির কৃত্রিম জলাশয় কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আগামী ২৪ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে কার্যকর থাকবে এ নিষেধাজ্ঞা। হ্রদে কার্প জাতীয় মাছের সুষ্ঠু প্রাকৃতিক প্রজনন ও বিকাশের স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।

কাপ্তাই হ্রদ থেকে বছরে ২০ হাজার টন মাছ উৎপাদন, বাড়ছে রাজস্বের সম্ভাবনা

কাপ্তাই হ্রদ থেকে বছরে ২০ হাজার টন মাছ উৎপাদন, বাড়ছে রাজস্বের সম্ভাবনা

রাঙামাটির কাপ্তাই হ্রদে বছরে প্রায় ২০ হাজার টন মাছের উৎপাদন হয়ে থাকে। যার বাজার মূল্য প্রায় ৪ হাজার কোটি টাকা। তবে স্থানীয় চাহিদা মিটিয়ে বাণিজ্যিক যাত্রায় এ মাছের কেবল অর্ধেক থেকেই রাজস্ব পায় সরকার। চলতি মৌসুমের প্রথম সাত মাসেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১৯ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। মিঠাপানির এ মাছ সুস্বাদু হওয়ায় ভোক্তা পর্যায়ে এ মাছের চাহিদাও বেশি।

কাপ্তাই হ্রদে কায়াকিং বোট উল্টে নিহত ১

কাপ্তাই হ্রদে কায়াকিং বোট উল্টে নিহত ১

রাঙামাটির কাপ্তাই হ্রদে কায়াকিং করার সময় পানিতে ডুবে ইফরাত উদ্দিন (২৬) এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি পুরান ঢাকার নাজিরা বাজার এলাকার বাসিন্দা। লাইফ জ্যাকেট না থাকায় কায়াকিং বোট উল্টে এ প্রাণহানি ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

মৎস্য অবতরণের সময় বাড়ানোর দাবিতে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

মৎস্য অবতরণের সময় বাড়ানোর দাবিতে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ

রাঙামাটির কাপ্তাই হ্রদের মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ অবতরণে সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বাড়িয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত করার দাবিতে কাপ্তাই হ্রদে মাছ ধরা ও পরিবহন বন্ধ করে দিয়েছে জেলে ও ব্যবসায়ীরা। এতে রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এ অবস্থা চলতে থাকলে চলতি মৌসুমে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা দেখা দেবে। তবে বিএফডিসি বলছে, হ্রদের মাছের সরবরাহ স্বাভাবিক রাখতেই মৎস্য অবতরণের সময় নির্ধারণ করে দিয়েছে সরকার।

কাপ্তাই হ্রদে একাধিক নৌকাডুবি: সেনাবাহিনীর উদ্ধার অভিযান

কাপ্তাই হ্রদে একাধিক নৌকাডুবি: সেনাবাহিনীর উদ্ধার অভিযান

রাঙামাটির কাপ্তাই হ্রদে কয়েকটি নৌকাডুবির ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার অভিযান চালিয়েছে। গত ৩০ সেপ্টেম্বর রাতের আকস্মিক ঝড়ো হাওয়ার কবলে এসব নৌকাডুবির ঘটনায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের তৎপরতায় ২ জনকে জীবিত ও ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন আরও দুজন।

চতুর্থ দফায় খোলা হলো কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ জলকপাট

চতুর্থ দফায় খোলা হলো কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ জলকপাট

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় চতুর্থ দফায় ৬ ইঞ্চি করে ছাড়া হয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট (স্পিলওয়ের গেট)। এতে সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে কর্ণফুলি নদীতে। তবে পরিস্থিতি বিবেচনায় গেট খোলার পরিমাণ বাড়ানো হতে পারে বলেও জানানো হয়েছে।