
আইসিজের রায়ে চাপে পড়বে মিয়ানমার; বাড়বে আন্তর্জাতিক কূটনৈতিক চাপ
আইসিজের রায়ে মিয়ানমার দোষী সাব্যস্ত হলেও এটি কার্যকর হবে কি না তা নির্ভর করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বা আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার ওপর নির্ভর। তবে বিশ্লেষকরা বলেছেন, এর ফলে বৈশ্বিক অঙ্গনে কূটনৈতিক চাপের মুখে পড়বে মিয়ানমারের জান্তা সরকার। এছাড়া এতদিন মিয়ানমার রোহিঙ্গাদের ‘বহিরাগত’ বলে দাবি করলেও, এই রায় তার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ আইনি দলিল হিসেবে কাজ করবে বলেও অভিমত বিশ্লেষকদের। এছাড়া রায়টি আদালতে চলমান গাজা গণহত্যা মামলায় প্রভাব ফেলবে বলেও মত আইনজীবীদের।

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানালো বাংলাদেশ
গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি-সংক্রান্ত কনভেনশন প্রয়োগের মামলায় (গাম্বিয়া বনাম মিয়ানমার) আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

আইসিজের রায়ে ন্যায়বিচার ও প্রত্যাবাসনের স্বপ্ন দেখছেন রোহিঙ্গারা
রোহিঙ্গা গণহত্যার বিচার ও নিজ দেশে ফিরতে অপেক্ষার প্রহর গুনছেন লাখো রোহিঙ্গা। স্বদেশে ফেরার প্রত্যাশা নিয়ে, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের অপেক্ষায় আছেন কক্সবাজার আশ্রয়শিবিরে থাকা ১৩ লাখের বেশি রোহিঙ্গা। ন্যায়বিচারের পাশাপাশি নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরির আশায় রয়েছেন তারা।

রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় বৃহস্পতিবার
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর চালানো নৃশংস অভিযান গণহত্যা কি না, গুরুত্বপূর্ণ সেই মামলার রায় দিতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। স্থানীয় সময় গতকাল (মঙ্গলবার, ১৭ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ৩টা) দ্য হেগের পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে রায় পড়া শুরু হবে। বিশ্লেষকদের মতে, এ রায়ে আভাস মিলতে পারে, গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞের মামলার ভবিষ্যৎ নিয়েও।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কখনো দেশে ফিরে আসবে না: সারজিস
‘গণহত্যাকারী ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কখনো বাংলাদেশে ফিরে আসবে না’—বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। তিনি দাবি করেন, শেখ হাসিনার যদি সৎ সাহস থাকতো, তাহলে ৫ আগস্ট তিনি পালিয়ে যেতেন না।

ইসরাইলের বিপক্ষে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে আয়ারল্যান্ড
গাজা অঞ্চলে গণহত্যার প্রতিবাদে ইসরাইলের বিপক্ষে ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে আয়ারল্যান্ডের ফুটবলাররা। খেলোয়াড়দের মধ্যে ভোটাভুটি শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

‘দুই-তৃতীয়াংশ মেজরিটির সরকারের ভিত্তি অত্যন্ত শক্তিশালী’—পুলিশের উদ্দেশে আরও যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘কোনো পুলিশ অফিসার—যে পদবিরই হোক, যদি জনপ্রত্যাশা অনুধাবন করতে ব্যর্থ হন, তাহলে তার পরিণতি ভালো হবে না।’— পুলিশকে এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘মেসেজ একটাই—রাষ্ট্রদ্রোহ মামলাতে অভিযুক্ত করতেও আমরা পিছপা হবো না, যদি ইনডিসিপ্লিন কেউ করে থাকে। গণতান্ত্রিক ভিত্তির ওপর দাঁড়িয়ে, জনআকাঙ্ক্ষার ওপর দাঁড়িয়ে, ব্যাপক জনপ্রত্যাশার ওপর দাঁড়িয়ে, টু থার্ড (দুই-তৃতীয়াংশ) মেজরিটির ওপর দাঁড়িয়ে গঠিত সরকারের ভিত্তি অত্যন্ত শক্তিশালী।’

বসনিয়ার ‘কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন
বসনিয়ার সাবেক সার্ব সামরিক প্রধান রাতকো ম্লাদিচ মারা গেছেন। ১৯৯৫ সালের স্রেব্রেনিৎসা গণহত্যায় ভূমিকার জন্য ‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত ম্লাদিচ বৃহস্পতিবার মারা যান। সার্বিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিএস এ তথ্য জানিয়েছে। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য; ঢাকার ক্ষোভ প্রকাশ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের নয়াদিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেয়ায় বাংলাদেশ সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিণতি কী হবে, সেটি আদালতই নির্ধারণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমরা এক্সিকিউটিভ অর্ডারে কোনও রাজনৈতিক দলের নিষিদ্ধ ঘোষণা চাই না। তবে বিচারিক প্রক্রিয়ায় অবশ্য আদালত নির্ধারণ করবে এই আওয়ামী লীগের কী হবে।’ আজ (বুধবার, ৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘আমাকে ফাঁসি দেয়া হোক’ বললেন লতিফ সিদ্দিকী
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার মামলায় নিজের ফাঁসি দাবি করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী।

স্থানীয় নির্বাচনে আ.লীগ সমর্থকদের সক্রিয় হওয়ার গুঞ্জন, আইনি প্রক্রিয়া ও বিচারের দাবি
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার সুযোগ দলটির সমর্থকদের। তবে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ এবং গণহত্যায় সম্পৃক্ত উল্লেখ করে বিরোধীদল বলছে, স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী সংশ্লিষ্টদের বিচারিক প্রক্রিয়ায় আনা জরুরি। আর বিএনপি বলছে, আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় কেউ স্থানীয় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি খতিয়ে দেখছে সরকার।