
অন্ধ্রপ্রদেশ-পুদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে
অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরি উপকূলে আঘাত হানার পর ক্রমশ দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। আগামী ৪৮ ঘণ্টা ভারতের উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়টি। উপকূলীয় বিভিন্ন এলাকায় অর্ণবের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, অনেক জায়গায় উপড়ে পড়ে বৈদ্যুতিক খুঁটি। এখন পর্যন্ত কোনো প্রাণহানি না ঘটলেও নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে দুই রাজ্যের ১ লাখ ৮০ হাজারের বেশি বাসিন্দাকে। কার্যক্রম স্থগিত রয়েছে অন্ধ্রপ্রদেশের তিনটি বিমানবন্দরে।

একটা গাছ হত্যা করলে, আরও ১০টি জন্ম নেবে: ডেপুটি স্পিকার
নেত্রকোণার কলমাকান্দায় বাঁধের পাশে রোপণ করা চারা নষ্টকারীদের গাছ হত্যাকারী আখ্যা দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, একটা গাছ হত্যা করলে, আরও ১০টি গাছ জন্ম নেবে।

পদ্মা ইকো সিটিতে ১০ হাজার বৃক্ষরোপণের কর্মসূচি উদ্বোধন
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুষ্প ইকো সিটিতে বৃক্ষরোপণ করেছে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। আজ (শুক্রবার, ২১ আগস্ট) দুপুরে এ সিটিতে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা।

নড়াইলে কাটা হচ্ছে শতবর্ষী গাছ, হুমকিতে পরিবেশ
নড়াইলের বিভিন্ন এলাকায় গত এক দশকে অন্তত পাঁচ শতাধিক শতবর্ষী গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। পরিবেশবাদী ও স্থানীয়দের দাবি, এসব গাছ কেটে ফেলার ফলে পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়েছে। এখনও জেলার বিভিন্ন প্রান্তে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির গাছ টিকে থাকলেও সেগুলো সংরক্ষণে বন বিভাগের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। এ গাছগুলো সংরক্ষণ করার দাবি বৃক্ষ প্রেমীসহ এলাকাবাসীর। প্রশাসন বলছে, অচিরেই গাছগুলো সংরক্ষণের উদ্যোগ নেয়া হবে।

ফরিদপুরে ‘মরুর গোলাপ’ চাষে ব্যাপক সাড়া
ফরিদপুরে ছাদ বাগানে নতুন এক সম্ভাবনার নাম ‘মরুর গোলাপ’। অল্প জায়গায়, কম যত্নে, আর বৈচিত্র্যময় সৌন্দর্যে এ গাছ এখন হয়ে উঠেছে বাগানপ্রেমীদের অন্যতম পছন্দের।

রেমা–কালেঙ্গা বনাঞ্চল উজাড়; অবৈধ গাছ পাচারে বিপর্যস্ত বন
দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল হবিগঞ্জের রেমা–কালেঙ্গা থেকে উজার হয়ে যাচ্ছে গাছ। বছরের পর বছর ধরে চলা অবৈধ পাচারে পুরো অভয়ারণ্য নিশ্চিহ্নের পথে। বনের গভীরে এখন আর খুব একটা দেখা মেলে না বড় আকৃতির মূল্যবান গাছের। সম্প্রতি বনদস্যুরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। বন বিভাগ বলছে, সংগঠিত সিন্ডিকেট ও প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরেই রেমা–কালেঙ্গায় গাছ পাচার চলছে। দস্যুদের হাতে আগ্নেয়াস্ত্র থাকায় বনরক্ষীদের নিরাপত্তাও রয়েছে মারাত্মক ঝুঁকিতে।

ব্যানার-ফেস্টুন জঞ্জালে নরসিংদী শহর, গাছে গাছে পেরেক-তারকাটা
নরসিংদী শহরের মূল সড়কগুলোর পাশের বেশকিছু গাছ মরে গেছে। বছর ব্যবধানে এ সংখ্যা কয়েক ডজন। একদিকে মৃত গাছ, অপরদিকে গাছের বুক চিরে পেরেক এবং তারকাটা ঠুকে অহরহ টানানো হচ্ছে ব্যানার ফেস্টুন। ছাড় পায়নি শহরের ম্যুরালগুলোও।

কুষ্টিয়ায় বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
দুর্গাপূজার ছুটিতে বিদ্যালয়ের আঙিনার দুটি মেহগনি গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ফারাকপুর হাজী আফসার উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানের বিরুদ্ধে। শনিবার (৪ অক্টোবর) এই গাছ কাটার ঘটনা ঘটে।

'চলতি বছরে রাজধানীতে ৫ লাখ গাছ লাগানো হবে'
পরিকল্পিত বনায়নের লক্ষ্যে চলতি বছরে রাজধানী ও এর আশপাশের এলাকায় ৫ লাখ গাছ লাগানো হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ (বৃহস্পতিবার, ২৬ জুন) সকাল ১০ টায় রাজধানীর পূর্বাচলে বনায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

যশোরের শতবর্ষী গাছগুলো এখন মৃত্যুফাঁদ!
ঐতিহাসিক যশোরের শতবর্ষী গাছগুলো এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। মৃত ও অর্ধমৃত গাছগুলো বিভিন্ন সময়ে ভেঙে পড়ে ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা । গত পাঁচ বছরে গাছ ভেঙে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২, আটক ১০
নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন ২ জন। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) দুপুরে উপজেলার চন্দননগর ইউনিয়নের বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।