টাঙ্গুয়ার হাওরে ৩ হাউসবোটকে জরিমানা

সুনামগঞ্জ
টাঙ্গুয়ার হাওরে হাউসবোটকে জরিমানা
ভ্রমণ ও পর্যটন
এখন জনপদে
0

সুনামগঞ্জের তাহিরপুরের সৌন্দর্যময় স্থান টাঙ্গুয়ার হাওরে তিনটি হাউসবোটকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ (সোমবার, ১০ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় হাউসবোট প্রবেশ করায় এই জরিমানা প্রদান করা হয়।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় হাউসবোট প্রবেশ নিষেধসহ ১১ দফার একটি নির্দেশনা জারি করে জেলা প্রশাসন।

আরও পড়ুন:

সেই নির্দেশনা অমান্য করে সোমবার অধিকাংশ হাউসবোট ইসিএ ভুক্ত এলাকায় প্রবেশ করলে জেলা প্রশাসনের উদ্যোগে হাওরে অভিযান পরিচালনা করে তিনটি হাউসবোটকে মোবাইল কোর্ট পরিচালনা করে আট হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন শাওন।

তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.মেহেদী হাসান মানিক বলেন, ‘জেলা প্রশাসনের উদ্যোগে আজকে টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যেখানে তিনটি হাউসবোট জেলা প্রশাসনের বেধে দেয়া নির্দেশনা অমান্য করায় তাদের জরিমানা করা হয়েছে।’

এসএস