
যুদ্ধের পর প্রথমবারের মতো গাজায় স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এবং গাজা উপত্যকার একটি মধ্যাঞ্চলে স্থানীয় সরকার পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এটিই প্রথম ফিলিস্তিনি নির্বাচন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পশ্চিম তীরে আরও ১৯টি নতুন বসতি স্থাপনের অনুমোদন ইসরাইলের
গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই পশ্চিম তীরে নতুন ১৯টি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল। দেশটির কট্টর ডানপন্থি রাজনীতিবিদ এবং বর্তমান অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

অভিযানের নামে বাস্তুচ্যুত; ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ মানবাধিকার সংস্থার
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অভিযানের নামে বাসিন্দাদের বাস্তুচ্যুত করার অপরাধে ইসরাইলের বিরুদ্ধে এবার যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। তবু সেখানে থেমে নেই ইসরাইলি বাহিনীর ধরপাকড় এবং উচ্ছেদ অভিযান। পাশাপাশি গাজায়ও নিরবচ্ছিন্ন হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। সর্বশেষ হামলায় প্রাণ হারিয়েছে অন্তত তিন জন। রেহাই পাচ্ছে না লেবাননের শরণার্থী শিবিরে অবস্থানরত ফিলিস্তিনিরাও। সেখানে হিজবুল্লাহকে টার্গেট করে হামলা চালানোর দাবি করলেও প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা।

স্বীকৃতির পরও বাস্তব পদক্ষেপ চান ফিলিস্তিনিরা
ইউরোপসহ বিভিন্ন দেশের ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়াকে যথেষ্ট মনে করছেন না প্রতিবেশী দেশে শরণার্থী হওয়া ফিলিস্তিনিরা। ইসরাইলের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নিলে তাদের স্বপ্ন অধরাই থেকে যাবে। অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা এর মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার আশায় আছেন। বিশ্লেষকদের মতে, রাষ্ট্রের স্বীকৃতি ফিলিস্তিনি আত্মরক্ষার অধিকারকে শক্তিশালী করবে। এদিকে, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে সমাবেশ করেছেন বাসিন্দারা।

ইরানের হামলার পর লেবাননে সেনা অভিযান জোরদার করেছে ইসরাইল
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর লেবাননে সেনা অভিযান আরও জোরদার করেছে ইসরাইলের সামরিক বাহিনী। এতে, নতুন করে আরও নয়জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। আহত হয়েছেন অন্তত ১৪ জন। আইডিএফ জানিয়েছে, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত চলবে এই সেনা অভিযান। এদিকে, স্যাটেলাইট ছবিতে ফুটে উঠেছে তেলআবিবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ক্ষয়ক্ষতির চিহ্ন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, প্রতিশোধ হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা ছক কষছে ইসরাইল।

ইসরাইলের নেতজাহ ইয়াহুদা ব্যাটালিয়নের মার্কিন নিষেধাজ্ঞা
ফিলিস্তিনের পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইলের নেতজাহ ইয়াহুদা ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াইয়ের ঘোষণা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এদিকে ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন ইসরাইলের সামরিক বাহিনীর গোয়েন্দা প্রধান।

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি নিহত
অধিকৃত পশ্চিম তীরে রোববার (২১ এপ্রিল) ইসরাইলি বাহিনীর বন্দুক হামলায় দুই ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা একথা জানিয়েছে।

আল আকসায় এক লাখ ২০ হাজার ফিলিস্তিনির নামাজ আদায়
শুক্রবার (৫ এপ্রিল) ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসায় ফিলিস্তিনি মুসলমানরা বেদনা ও উত্তেজনা নিয়ে রমজানের সবচেয়ে পবিত্র রাতটি পার করেছে।

গাজায় আবারও সহায়তা দেবে কানাডা
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘে আবারও আর্থিক সহায়তা চালু করবে কানাডা। শুক্রবার ( ৮ মার্চ) এক বিবৃতিতে এ ঘোষণা দেন দেশটির আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হোসেন।

শান্তিচুক্তির নির্দেশনা প্রত্যাখান নেতানিয়াহুর
ইসরাইলি আগ্রাসনে গাজায় হতাহত ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা যেমন বাড়ছে, তেমন বাবা-মা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে অসংখ্য শিশু। বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে এই সংকটটি বড় ধরনের উদ্বেগের কারণ বলে জানিয়েছে জাতিসংঘ।