 weapon at Eglin Air Force Base, Florida-320x167.webp)
ইরানে পরমাণু অস্ত্র নয়, ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের পরিকল্পনা ট্রাম্পের!
ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা প্রথমবারের মতো সরাসরি খারিজ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অদূর ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাণঘাতী অ-পারমাণবিক অস্ত্র, যা ‘মাদার অব অল বম্বস’ (সব বোমার মা) নামে পরিচিত, তা ব্যবহারের পরিকল্পনা নিয়ে প্রকাশিত খবর অস্বীকার করেননি তিনি।

ইরান যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইরানে হামলা চালাতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না যুক্তরাষ্ট্র। দেশটিতে সেনা মোতায়েনের কথাও ভাবা হচ্ছে না। এক সাক্ষাৎকারে এসব নিশ্চিত করলেন ডোনাল্ড ট্রাম্প। ইরান-সংশ্লিষ্ট ১৬ ব্যক্তি ও ১০ সংস্থার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা। সৌদি আরবের অভিযোগ, অস্ত্র ও সমর্থন দিয়ে হুথি গোষ্ঠীর সাম্প্রতিক উত্তেজনা সৃষ্টিতে ইন্ধন দিচ্ছে ইরান। অন্যদিকে, মার্কিন অবরোধের নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, তেহরানকে নতি স্বীকারে বাধ্য করবে না কোন সামরিক শক্তি। এর মধ্যে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম কিছুটা কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে।

ইরানি নেতাদের হত্যার কারণে কূটনৈতিক আলোচনা জটিল হওয়ার দাবি ট্রাম্পের
ইরানের শীর্ষ নেতাদের ওপর আক্রমণ চালিয়ে যুক্তরাষ্ট্র ‘বেশি বাড়াবাড়ি’ করে থাকতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্বীকার করেছেন, শীর্ষ কর্মকর্তাদের হত্যার কারণে তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেয়ার ক্ষেত্রে ওয়াশিংটন বড় ধরনের জটিলতার মুখে পড়েছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কালিনিনগ্রাদ রক্ষায় পারমাণবিকসহ ‘সব অস্ত্র’ ব্যবহারে প্রস্তুত রাশিয়া, সতর্ক করলেন পুতিন
ইউরোপে ন্যাটোর সামরিক মহড়া ও উত্তেজনার মুখে রাশিয়ার বাল্টিক অঞ্চলের ভূখণ্ড কালিনিনগ্রাদ আক্রান্ত হলে পারমাণবিকসহ নিজেদের হাতে থাকা ‘সব ধরনের অস্ত্র’ ব্যবহারে প্রস্তুত থাকার কড়া হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার মস্কোয় ভালদাই ডিসকাশন ক্লাবের এক অনুষ্ঠানে বক্তৃতাকালে পশ্চিমাদের প্রতি এই হুঁশিয়ারি দেন তিনি।

ইরান সংঘাত খুব শিগগিরই শেষ হবে—ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া, ইয়ংবিয়নে দোতলা ইউরেনিয়াম কেন্দ্র তৈরি
উত্তর কোরিয়া তাদের প্রধান পারমাণবিক কেন্দ্র ইয়ংবিয়নে নতুন একটি দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অবকাঠামো তৈরি করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির প্রধান রফায়েল গ্রোসি নতুন এই স্থাপনাকে বৈশ্বিক নিরাপত্তার জন্য ‘গভীর উদ্বেগের বিষয়’ বলে অভিহিত করেছেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া; পাল্টা হুঁশিয়ারি
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার শুরু হতে যাওয়া বড় ধরনের সামরিক মহড়ার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। এই মহড়াকে ‘উস্কানিমূলক’ ও কোরীয় উপদ্বীপে উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে পিয়ংইয়ং। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পারমাণবিক অস্ত্র আধুনিকায়নে ব্যস্ত ৯ দেশ; বাড়ছে ওয়ারহেড মোতায়েন
২০২৫ সালে বিশ্বের ৯টি পারমাণবিক শক্তিধর দেশ তাদের অস্ত্র ভাণ্ডার আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ অব্যাহত রেখেছে। ব্যবহারযোগ্য এবং ক্ষেপণাস্ত্র ও উড়োজাহাজে মোতায়েন থাকা ওয়ারহেডের সংখ্যাও বেড়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপরি) ২০২৬ সালের প্রকাশিত উপাত্তে এসব তথ্য উঠে এসেছে। তুর্কিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীন-রাশিয়ার সঙ্গে যুদ্ধ: নতুন পারমাণবিক কৌশল সাজাচ্ছে পেন্টাগন
চীন বা রাশিয়ার সঙ্গে সম্ভাব্য কোনো আঞ্চলিক যুদ্ধে স্বল্পপাল্লার কৌশলগত (ট্যাকটিক্যাল) পারমাণবিক অস্ত্র ব্যবহারে জোর দিয়ে নতুন পারমাণবিক কৌশল তৈরি করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এনবিসি নিউজকে এই পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সূত্র এই তথ্য জানিয়েছে। তুর্কিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না: ট্রাম্প
চুক্তি না হলে ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনসহ সেতু ও অন্যান্য বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার হুমকি পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না বলেও আবারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাবমেরিন সক্ষমতা প্রদর্শন চীনের
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আগামী সোমবার সাবমেরিন থেকে ছোঁড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চীনের সামরিক নেতৃত্বকে দেশটির ক্রমবর্ধমান পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার সবচেয়ে জটিল ও স্পর্শকাতর কার্যক্রম যাচাইয়ের সুযোগ করে দিয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষক ও কূটনীতিকরা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
পরমাণু বোমার সক্ষমতা অর্জনের পর প্রথমবার ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত। বিশ্বের শীর্ষ অস্ত্র-নজরদারি সংস্থা স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট এক প্রতিবেদনে জানিয়েছে, সংগ্রহ বাড়ানোর পর এবছর দিল্লি পারমাণবিক অস্ত্রের সংখ্যা দাঁড়িয়েছে ১৯০টিতে। যেটিকে দেশটির পারমাণবিক অস্ত্র নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।