
ফরিদপুরে ২৪ ঘণ্টায় তিন স্থানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ চেষ্টা
ফরিদপুর সদরের তিনটি স্থানে পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত ২৪ ঘণ্টায় জেলার সদর উপজেলার অম্বিকাপুরের শোভারামপুর ইউপির অব্যবহারিত অফিস ভবন, গেদরা ইউনিয়নের বাখুন্ডা বাজারে বিএনপির ইউনিয়ন অফিস, বাখুন্ডা গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগের চেষ্টা করে।

মির্জাপুরে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন-পেট্রোল বোমা বিস্ফোরণ, গ্রেপ্তার ৫
টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন ও পেট্রোলবোমা বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ২০ নভেম্বর) দুপুরে মির্জাপুর থানার উপপরিদর্শক ইসলাম মিয়া বাদি হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার ফটকে আগুন দেয়ার চেষ্টা
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার ফটকে আগুন দেয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। তবে পুলিশ বলছে, এটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা নয়, বরং পলিথিনের কৌটা দিয়ে আগুন দেয়ার চেষ্টা করা হয়েছে।

যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত ২
যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত একটি কাভার্ড ভ্যানে দুর্বৃত্তদের পেট্রোল বোমা (ককটেল সদৃশ) নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক রাজিব (৪৫) অগ্নিদগ্ধ হয়েছেন এবং চালকের সহকারী (হেলপার) হৃদয় (৪০) কাচের আঘাতে আহত হয়েছেন।

কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে পেট্রোল বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
কুষ্টিয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়া বাড়ি থেকে পেট্রোল বোমা ও বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল (রোববার, ১৮ অক্টোবর) মধ্যরাতে আখড়া বাড়ির প্রধান ফটকের কাছ থেকে একটি সাদা রঙের ব্যাগে রাখা বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে পুলিশ।

পুরনো বাণিজ্য মেলার মাঠে ২০টি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। আজ (সোমবার, ২৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মাঠে অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

টঙ্গীতে পেট্রোল বোমাসহ দুইজন গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় পেট্রোল বোমাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (শনিবার, ১৫ নভেম্বর) রাত সোয়া একটার দিকে টঙ্গী পশ্চিম থানার এসআই মনোহর আলী তাদের গ্রেপ্তার করা হয়।

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
গাজীপুরের শ্রীপুরের গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় দুটি পেট্টোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল (শনিবার, ১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টায় বারতোপা বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি পুড়ে গেলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক।

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলে দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। গতকাল (মঙ্গলবার, ১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪ মিনিটে এ ঘটনা ঘটে।

ছিনতাই নাকি শত্রুতা? চট্টগ্রামে অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপের তদন্তে পুলিশ
চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় সিএনজি চালিত অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ দুই নারীর একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে। এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা বলতে না পারলেও পুলিশের ধারণা, এটি পূর্ব শত্রুতা বা ছিনতাইয়ের উদ্দেশে করা হতে পারে।

ফরিদা আখতার ও ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা হামলা
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আখতার এবং রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহারের ব্যবসা প্রতিষ্ঠানে পেট্রোল বোমা হামলা হয়েছে। গতকাল (শুক্রবার) রাত প্রায় সাড়ে এগারোটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ সড়কের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।