আজ (শুক্রবার, ২০ নভেম্বর) ভোর ৫টার দিকে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় প্রতিমন্ত্রীর বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পেট্রোল বোমা নয়, পলিথিন পুড়িয়ে বাসার গেটে আগুন দেয়ার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে তদন্ত করছে পুলিশ।





