আজ (মঙ্গলবার, ১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে ‘ইউএন গ্লোবাল ডে সেলিব্রেশনস’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, ‘শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন আছে। সরকার তাদের দাবি মেটাতে প্রস্তুত ও আলোচনা করছে। প্রকৃত শ্রমিকদের এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে এখন যে সহিংসতা চলছে, তা সরাসরি বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের একটি ষড়যন্ত্র।’
আরও পড়ুন:
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে এখন একটি গণতান্ত্রিক সরকার বিরাজ করছে। সরকার স্থিতিশীল আছে এবং ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা কতটুকু নিচে নামতে পারে বা কতটুকু অরাজকতা করতে পারে, তা দেখা হচ্ছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।’
তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘আগে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিলো, পুনরায় সেই পাঁয়তারা সফল হতে দেয়া হবে না।’





