আজ (সোমবার, ১৬ নভেম্বর) বিকেলে বসুন্ধরা কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে যে বৈঠক হয়েছে, তা নিয়েও প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হয়। প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পিটার হাস বাংলাদেশর পুরনো বন্ধু। এটি একটি অনানুষ্ঠানিক এবং ব্যবসায়িক বৈঠক।’
আরও পড়ুন:
এসময় মন্ত্রীকে বিবিসি নিউজ বাংলাসহ সাম্প্রতিক সময়ে পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়। তার কাছে জানতে চাওয়া হয়, শেখ হাসিনার প্রত্যার্পণ ইস্যুতে প্রতিবেশী দেশের অনুরোধ বা শর্ত কতটা মানবে বাংলাদেশ?
জবাবে হুমায়ুন কবির বলেন, ‘সন্ত্রাসীদের ব্যাপারে বাংলাদেশের অবস্থান কী তা আগেই স্পষ্ট করা হয়েছে।’




