নিহত সিএনজিচালক পৌর শহরের ঘোঁষগাঁতী এলাকার তাহেরের ছেলে মোনাফ ও একই এলাকার বাসু পালের ছেলে চন্দল পাল।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিএনজিটি ঘোঁষগাঁতী এলাকা থেকে গ্যাস তোলার জন্য শাহজাদপুর উপজেলার মশিপুর গ্যাস পাম্পের দিকে যাচ্ছিলেন অপর দিকে পাবনা থেকে ছেড়ে আসা একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দু’জনের মৃত্যু হয়।
আরও পড়ুন:
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দু’টি উদ্ধার করে। পরে মরদেহ দু’টি থানা হেফাজতে নেয়া হয়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
এদিকে ঘাতক সি-লাইন বাস ও চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।





