
বৃষ্টিতে দেয়াল ধসে নারীর মৃত্যু; নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ
রাজধানীর বিভিন্ন স্থানে গতকাল (শুক্রবার, ১৩ মার্চ) রাতে বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। এসময় হাতিরঝিলের মধুবাগে নির্মাণাধীন ভবনের পুরনো সীমানাপ্রাচীর ধসে একজন নারীর মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষের বিরুদ্ধে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা না রাখার অভিযোগ করেন স্থানীয়রা।

ঢাকায় পরীক্ষামূলকভাবে বুয়েট স্বীকৃত অটোরিকশা চলাচল শুরু
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) স্বীকৃত অটোরিকশার পাইলট প্রকল্পের উদ্বোধন করেছে দুই সিটি করপোরেশন। আজ (শনিবার, ৩ জানুয়ারি) রাজধানীর আফতাবনগর ও জিগাতলায় তিন চাকার স্বল্প গতির ব্যাটারিচালিত রিকশার পরীক্ষামূলক কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুয়েটের স্বীকৃতি পেলো অপো এ-সিক্স প্রো
অপো এ-সিক্স প্রো ডিভাইসটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তাপ নিঃসরণ, শক্তিশালী নেটওয়ার্ক ও দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকাপ দেয়ার কারণে ডিভাইসটি স্বীকৃতি পেয়েছে। অপো বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বুয়েট শিক্ষার্থী সনি হত্যা মামলার আসামি টগর গ্রেপ্তার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার অন্যতম আসামি মুশফিক উদ্দিন টগরকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বুয়েট শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও ৩ দাবিতে শাহবাগ অবরোধ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী রোকনকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও ন্যূনতম বিএসসি ডিগ্রি না হলে নবম গ্রেডের কোনো ইঞ্জিনিয়ার পদে কাউকে নিয়োগ না দেয়াসহ ৩ দফা দাবিতে সোমবার (২৫ আগস্ট) মধ্যরাতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখে বুয়েট শিক্ষার্থীরা।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির বিরোধিতায় বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বুয়েটের শহিদ মিনার থেকে এ মিছিল বেরা করা হয়। এ মিছিলে তারা তাদের তিন দফা দাবিও তুলে ধরেন।

ফিরে দেখা ২৮ জুলাই: দেয়াল লিখন ও গ্রাফিতিতে জানানো হয় অগ্নিঝরা প্রতিবাদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪ সালের ২৮ জুলাই রোববার সারাদেশে গ্রাফিতি ও দেয়াল লিখন এবং অনলাইন-অফলাইনে গণসংযোগ কর্মসূচি পালন করে।

তিন দাবি মেনে নেয়ার আহ্বান বুয়েট শিক্ষার্থীদের
সহকারী প্রকৌশলী বা সমমান পদে শুধু বিএসসি ডিগ্রিধারী এবং পরীক্ষায় উত্তীর্ণদেরই নিয়োগ দেয়াসহ দ্রুত তিন দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

আবরার ফাহাদের ভাইকে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজকে সোশ্যাল মিডিয়ায় প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে—এমন অভিযোগে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আজ (শুক্রবার, ৩০ মে) বিকেল ৫টায় ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিমসহ দুজনকে অভিযুক্ত করে আবরার ফাইয়াজ জিডি দায়ের করেন।

আবরার হত্যা মামলায় হাইকোর্টের রায় কাল
বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় আগামীকাল (রোববার, ১৬ মার্চ) হাইকোর্টের রায় ঘোষণা হতে পারে।

বুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) রিক্রুটমেন্ট কর্মসূচির আয়োজন করেছে হুয়াওয়ে। বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রায় ২০০ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। সেখানে একটি এমসিকিউ পরীক্ষার পর নির্বাচিত শিক্ষার্থীদের ইন্টারভিউ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীরা হুয়াওয়েতে চাকরির সুযোগ পাবেন।

আবরার হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডের আসামির জেল থেকে পালানোয় মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি জেলখানা থেকে পালিয়ে যাওয়ায় দেশের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা।