বাহরাইন, কুয়েত ও জর্ডানে ইরানের হামলার তীব্র নিন্দা জানালো ইউএই

সংযুক্ত আরব আমিরাতের পতাকা
বিদেশে এখন
0

বাহরাইন, কুয়েত ও জর্ডানের ওপর ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে ‘শত্রুতামূলক’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এক বিবৃতিতে এই হামলাকে তিন ভ্রাতৃপ্রতিম দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে দেশটি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে জানায়, ‘এই শত্রুতামূলক হামলাগুলো তিন ভ্রাতৃপ্রতিম দেশের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং তাদের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি।’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের অংশ হিসেবে গত কয়েক দিনে এই অঞ্চলের দেশগুলোতে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে আরব আমিরাত প্রতিবেশী দেশগুলোর পাশে দাঁড়িয়ে ইরানের এই সামরিক তৎপরতার বিরুদ্ধে কড়া অবস্থান নিলো।

এএম