ইয়েমেন ও উপসাগরীয় অঞ্চলে সংঘাতের নতুন সমীকরণ

বাব এল-মান্দেব ও হরমুজ প্রণালি
বিদেশে এখন
0

বাব-আল মান্দেব দখলের পর ইয়েমেনের এডেন শহরের দিকে অগ্রসর হচ্ছে হুথিরা। শহরটি থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছেন তারা। বিপরীতে ইয়েমেনের তাইজ, মারিব ও আল- জাওফে সরকারি বাহিনীর ছয় শতাধিক অভিযানে হুথিদের দেড় শতাধিক সদস্য হতাহত হয়েছেন। আর চলমান সংঘাতের মধ্যেই জেনারেল ফাহদ আল-সালমানকে সরিয়ে সামরিক জোটের নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে সৌদি। ভিন্ন ফ্রন্ট ইরানের কেশম দ্বীপে মার্কিন ড্রোন জব্দের দাবি করেছে আইআরজিসি। আর একদিনে হরমুজে মাইনের আঘাতে ৪টি ট্যাংকার আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ফের হামলার দাবি করেছে তেহরান।

সরকারি বাহিনী বাব-আল মান্দেব ছেড়ে পালিয়ে যাওয়ায় এর আশেপাশের এলাকা দখলে নিয়ে ফাঁকা রাস্তায় বিজয় উদযাপনে মাতেন হুথি বিদ্রোহীরা। অস্ত্র উঁচিয়ে আর স্লোগানের মাধ্যমে জানান দেয় নিজেদের শক্তি- সামর্থ্যের।

বাব আল- মান্দেব নিয়ন্ত্রণে নেয়ার পর হুথি বিদ্রোহীদের নজর এখন ইয়েমেনের সরকার নিয়ন্ত্রিত রাজধানী এডেনের দিকে। এরই মধ্যে শহরটি থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে আল- মাদারিবার আল-খারাজ সামরিক ক্যাম্পের কাছে অবস্থান করছেন বিদ্রোহীরা। দুর্গম এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে ক্ষণে ক্ষণে সম্মুখ যুদ্ধেও জড়িয়ে পড়ছেন তারা।

এদিকে, এডেন দখল থেকে হুথিদের পিছু হটাতে এর পার্শ্ববর্তী শহর তাইজে অভিযান জোরদার করেছে সরকারি বাহিনী। সোমবার একদিনে তাইজ, মারিব ও আল-জাওফে সেনাবাহিনীর ছয়শোর বেশি অভিযানে ১৭৩ হুথি বিদ্রোহী হতাহত হয়েছেন বলেও দাবি করা হয়।

চলমান সংঘাতের মধ্যেই সামরিক বাহিনীতে রদবদল এনেছে সৌদি আরব। সামরিক জোটের কমান্ডার লেফট্যান্ট জেনারেল ফাহদ আল- সালমানকে সরিয়ে নতুন কমান্ডার হিসেবে চিফ অব জেনারেল স্টাফ ফাইয়াদ আল- রুওয়াইলিকে নিয়োগ দিয়েছে সৌদি বাদশাহ। আর ফাহদ আল-সালমানকে প্রতিরক্ষামন্ত্রীর সামরিক উপদেষ্টা পদে নিয়োগ দেয়া হয়েছে।

এদিকে, সংঘাত দীর্ঘায়িত হওয়ায় ইয়েমেনের বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও শরণার্থী শিবিরে মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে জানিয়েছে। ৩ মাসের সংঘাতে ইয়েমেনে বাস্ত্যুচ্যুত প্রায়ে সাড়ে ৩ লাখ নাগরিক।

জাতিসংঘের উপ- মুখপাত্র ফারহান হক বলেন, ‘সংঘাতের সর্বোচ্চ মূল্য দিচ্ছে বেসামরিক নাগরিকরা। গেল ৩ মাসে আমরা ৩০০ জনেরও বেশি মানুষের হতাহতের খবর পেয়েছি। যাদের প্রায় অর্ধেকই শিশু। নানা সীমাবদ্ধতার মধ্যেও জাতিসংঘ ক্ষতিগ্রস্তদের সহায়তা অব্যাহত রেখেছে। আমি সব পক্ষকে শরণার্থীদের ত্রাণ সহায়তা বাড়ানোর আহ্বান জানাচ্ছি।

ভিন্ন ফ্রন্ট ইরানের কেশম দ্বীপে একটি মার্কিন এমকিউএম ওয়ান হান্ড্রেড সেভেন্টি মডেলের মার্কিন ড্রোন জব্দের দাবি জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস। যদিও বিষয়টি নিয়ে কোনো বার্তা দেয়নি সেন্ট্রাল কমান্ড। আর হরমুজের পূর্ব দিকে নেভিগেশন সিস্টেম বন্ধ রেখে চলাচল করা চারটি ট্যাংকারে মাইন হামলার ঘটনা ঘটেছে। এতে ট্যাংকারগুলোতে আগুন ধরে যায়।

নতুন করে বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে আইআরজিসি। যদিও বাহরাইনের দাবি আকাশপথেই প্রতিহত করা হয়েছে হামলা।

চলমান সংঘাতের কূটনৈতিক সমাধানের খোঁজে ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান ও উপ- প্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রধানমন্ত্রী আব্বাস আরাঘচি। এতে যুদ্ধের সমাধান ছাড়াও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতের বিষয়ে আলোচনা হয়। অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের সাফ বার্তা, লেবাননে সংঘাত বন্ধ না হলে শান্তি ফিরবে না মধ্যপ্রাচ্যে।

যুদ্ধ ইস্যুতে নমনীয় বার্তা দিয়েছেন জেডি ভ্যান্সও। দাবি করেন, ইরান যুদ্ধকে চিরস্থায়ী সংঘাতে পরিণত হবে দেবেন না মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের ভাইস- প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট ইরান ইস্যুতে যে সিদ্ধান্তই নিক না কেন, তিনি চান না সংঘাত চিরকাল চলুক। যারা সমালোচনা করছে তাদেরকে বলার কিছু নেই। আমরা মার্কিনদের আগেই বলেছি, চিরস্থায়ী যুদ্ধে জড়াবে না পেন্টাগন।’

আর ইরানের জলপথে মার্কিন নৌ- অবরোধ আরও জোরদারে মধ্যপ্রাচ্যে মোতায়েনরত তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট কার্যক্রম পরিচালনা শুরু করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।

এফএস