স্থানীয়দের দেয়া তথ্যে জানা যায়, বুধবার সকালে চাঁন বানু নিজেদের একতলা ভবনের ছাদে যান। এসময় অসাবধানতাবশত ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করেন।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ সবজাল হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়।





