
হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব ট্রাম্পের
হরমুজের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রণালিটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে এ প্রস্তাব করেন তিনি।

খার্গ দ্বীপে মার্কিন হামলা ও ইরানের পাল্টা জবাব; রক্তক্ষয়ী সংঘাতের মুখে মধ্যপ্রাচ্য
চূর্ণবিচূর্ণ করে দেয়া হচ্ছে ইরানের জ্বালানির প্রাণকেন্দ্র খার্গ। সামাজিক মাধ্যমে এমন দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যদিও জানা যাচ্ছে না বিস্তারিত। এর আগে ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ যায় বেশ কয়েকজনের; যাদের মধ্যে আছে একাধিক আইআরজিসি সদস্যসহ বেসামরিক নাগরিকও। জবাবে, জর্ডান ও আরব আমিরাতে তিনটি মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান। এমন পরিস্থিতিতে ফের উঁকি দিচ্ছে পূর্ণ সামরিক সংঘাতে শঙ্কা, বলছেন বিশ্লেষকরা।

ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের, দ্রুত চুক্তির আহ্বান
ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘দ্রুত’ একটি চুক্তি সম্পাদনের শর্তে তিনি ইরানের ওপর হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। আজ (রোববার, ২ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ তথ্য জানান ট্রাম্প।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নতুন মোড়ে; হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা আইআরজিসির
আবারও উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধ। জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আইআরজিসির হামলার জেরে এবার কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী-সেন্টকম। এতে নিহত হয়েছে এক দম্পত্তিসহ তাদের দুই বছরের শিশু। এছাড়া বন্দর আব্বাস, কিশ দ্বীপে, বুশেহর এবং খুজেস্তান প্রদেশের চারটি স্থানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে, যতদিন পর্যন্ত মার্কিন হুমকি ও হস্তক্ষেপ অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে আইআরজিসি।

ইতালির প্রধানমন্ত্রী আমার প্রতি অতিরিক্ত আসক্ত, আইনি নিষেধাজ্ঞা প্রয়োজন: ট্রাম্প
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে চলমান ব্যক্তিগত ও কূটনৈতিক বিরোধের জের ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অদ্ভুত মিম বা ছবি শেয়ার করে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছেন।

পানামা খালের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে: ট্রাম্প
পানামা খাল চীনকে দখল করতে দেয়া হবে না। এ খালের কর্তৃত্ব যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের পর এবার যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন পেজশেকিয়ান
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা খসড়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর সই করেছেন ইরানের প্রেসিডেন্টে মাসুদ পেজশেকিয়ান।

জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে বিশ্বনেতারা; আলোচনার কেন্দ্রে থাকবে মধ্যপ্রাচ্য সংকট
ফ্রান্সে শুরু হয়েছে শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এর ৫২তম বার্ষিক সম্মেলন। সদস্য দেশের নেতারা শীর্ষ সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে ফ্রান্স পৌঁছেছেন। এছাড়া দেশটিকে নতুন শুল্ক চাপানোর হুমকির পরই পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন- তেহরানের কাঠামোগত সমঝোতা হলেও মধ্যপ্রাচ্য সংকটই এ সম্মেলনের আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থান পাবে।

দুই সপ্তাহের মধ্যেই ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ বিজয়’: ট্রাম্প
আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ বিজয় ঘোষণা করবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ ( মঙ্গলবার, ৯ জুন ) ক্যারোলিনিয়ায় একটি নির্বাচনি জনসভায় যোগ দিয়ে ট্রাম্প ফের দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে মরিয়া ইরান।

ইরান যুদ্ধবিরতি ইস্যু ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ইস্যুটি ‘লাইফ সাপোর্টে’ আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে, যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাবে ইরানের দেয়া প্রতিক্রিয়া ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেন তিনি।

স্টিভ উইটকভ ও জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনার অংশ হিসেবে জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফের পূর্বনির্ধারিত পাকিস্তান সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার। মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এবার আলোচনায় খারগ দ্বীপ; ট্রাম্পের মন্তব্যে বেড়েছে দখলের শঙ্কা
ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনার মধ্যে এবার আলোচনার কেন্দ্রবিন্দু ইরানের খারগ দ্বীপ। যা দেশটির তেল শিল্পের মূল ভিত্তি। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছোট এ দ্বীপটি দখলের সম্ভাবনার কথা বলায় বেড়েছে শঙ্কা। তার দাবি, এরই মধ্যে দ্বীপটির সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র তবে অক্ষত রয়েছে জ্বালানি অবকাঠামো। বিশেষজ্ঞদের মতে, খারগ দ্বীপের জ্বালানি স্থাপনা ধ্বংস হলে বিরূপ প্রভাব পড়বে বৈশ্বিক তেলের বাজারে।