ট্রাম্পের পর এবার যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করলেন পেজশেকিয়ান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্টে মাসুদ পেজশেকিয়ান
মধ্যপ্রাচ্য , উত্তর আমেরিকা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা খসড়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর সই করেছেন ইরানের প্রেসিডেন্টে মাসুদ পেজশেকিয়ান।

খবরটি নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার ফ্রান্সের ভার্সাই প্রাসাদে দু’দেশের মধ্যকার চুক্তির কপিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জি-সেভেন সম্মেলনের শেষ দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আয়োজিত নৈশভোজের সময়ই সমঝোতায় সই করতে দেখা যায় ট্রাম্পকে। এরপরই সেখান থেকে বেরিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।’

এদিকে, যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত চুক্তিটির একটি ছবি ইরানের কাছে পাঠানো হয়। এর আগে, সমঝোতা এ স্মারকে ডিজিটালি স্বাক্ষর করে ওয়াশিংটন ও তেহরান।

এদিকে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্য হওয়া চুক্তিটি অবিলম্বে কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

জেআর