হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাব ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

হরমুজের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রণালিটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে এ প্রস্তাব করেন তিনি।

যদিও ইরানের সঙ্গে চলমান যুদ্ধে জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ জলপথটির নিয়ন্ত্রণ নিয়ে রয়েছে বিতর্ক। ইরানের সঙ্গে নতুন করে শুরু হওয়া সংঘাত খুব বেশিদিন স্থায়ী হবে না বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।

এদিকে, বেশ কয়েকটি প্রদেশে বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে মার্কিন সামরিক হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সিরিক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে।

এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হামাসের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।

জেআর