মেঘনায় ট্রলারডুবি: তিনজনের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১

নারায়ণগঞ্জ
উদ্ধার হওয়া মরদেহ
এখন জনপদে
4

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বিয়েতে আসার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে চারজন নিখোঁজের ঘটনা ঘটেছে। এদের মধ্যে গতকাল (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) গভীর রাতে ও আজ (শনিবার, ২৬ সেপ্টেম্বর) সকালে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তারা হলেন— সামিনা (১৭), সজিব (২৪) ও সামিন (৫)। প্রত্যেকের মরদেহই বৈদ্যর বাজার ঘাটের আশেপাশের নদী এলাকা থেকে উদ্ধার করা হয়।

এদিকে ঘটনার দিনই রায়েশা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন হেলাল উদ্দিন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় আমান সিমেন্ট কারখানাসংলগ্ন মেঘনা নদীতে দুর্ঘটনাটি ঘটে। ওই সময় রায়েশা বেগমের মৃত্যু হয়। একই পরিবারের চারজন নিখোঁজ হয়।

এখনো নিখোঁজ ব্যক্তি হলেন— হেলাল উদ্দিন (৫৫)।

আরও পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার সাজিয়া আক্তার ও শিশিরের বিয়েতে অংশ নিতে স্বজনেরা হোমনা থেকে একটি ট্রলারে করে সোনারগাঁয়ের হারিয়া এলাকায় আসছিলেন। মেঘনা নদী পার হওয়ার সময় ট্রলারটি ডুবে গেলে যাত্রীরা পানিতে পড়ে যান।

পরে স্থানীয় লোকজন অন্য একটি ট্রলার নিয়ে কয়েকজনকে উদ্ধার করেন। আহত কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

শনিবার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন।

এসএস