রূপনগর থানার উপপরিদর্শক এসআই দিপক চন্দ্র নাথ বলেন, ‘ইস্টার্ন হাউজিং এর একটি ভবনের তৃতীয় তলায় ফ্লাটের ভিতর থেকে দু’হাত বাধা, মাথায় আঘাত প্রাপ্ত রক্তাক্ত অবস্থা মরদেহ পাওয়া যায়।’
আইনি প্রক্রিয়া শেষে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
নিহতের বাড়ি খুলনা জেলার ডুমুরিয়ায়।
ওই ফ্ল্যাটে আর কে থাকতেন, সেখানে কারা যাতায়াত করতেন এবং নিহত তরুণী কী করতেন, তা খতিয়ে দেখছে পুলিশ। তার স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা এলে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানান এসআই দীপক।





