আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) সকাল থেকে বেড়া উপজেলার যমুনা নদী ও হুরাসাগর নদীর বিভিন্ন পয়েন্টে বেড়া উপজেলা মৎস্য অধিদপ্তর ও নগরবাড়ি নৌ-পুলিশ অভিযান চালিয়ে এই জাল উদ্ধার করে।
অভিযানে এক হাজার মিটার কারেন্ট জাল ও ৫২টি নিষিদ্ধ চায়না দুয়ারি উদ্ধার করা হয়।
মৎস্য বিভাগ সূত্র জানায়, উদ্ধারকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা। অভিযান শেষে উদ্ধারকৃত জাল উপজেলার ডাকবাংলো ঘাটে নিয়ে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।





