আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) দুপুরে নওগাঁর অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক রাজু আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর দুপুরে কহিনুর বেগমের স্বামী ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। ওই সময় বাড়িতে একাই ছিলেন কহিনুর। পূর্বপরিচিত ও পারিবারিকভাবে ঘনিষ্ঠ হওয়ায় সোহেল রানা ওই বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন।
ঘটনার দিন সোহেল রানা কহিনুরের বাড়িতে যান। একপর্যায়ে ড্রিল মেশিন দিয়ে কহিনুরের মাথায় আঘাত করে গুরুতর আহত করেন তিনি। পরে বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।
আরও পড়ুন:
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কহিনুরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্বজনের করা মামলায় তদন্ত শেষে সোহেল রানাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত তাকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন নওগাঁর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মাহফুজ আলম খান।





