আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) দুপুরে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মোস্তফা শাহরিয়ার খান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— বরগুনার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের গোড়াপদ্দা এলাকার নুরু মাঝির ছেলে নান্না, একই ইউনিয়নের শিয়ালীয়া এলাকার ইউসুফ চৌকিদারের ছেলে মো. জাফর এবং ছোট তালতলী (৯ নম্বর ইউনিয়ন) এলাকার রুস্তমের ছেলে কবির।
মামলা সূত্রে জানা যায়, ভিকটিম শিয়ালীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্কুলে যাতায়াতের পথে আসামিরা বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিতো। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালের ২৮ জানুয়ারি পাশের বাড়ির বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ভিকটিমকে পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
আরও পড়ুন:
এ ঘটনায় বরগুনা থানায় মামলা দায়ের করা হয়, যা পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শিশু সহিংসতা মামলা হিসেবে নিষ্পত্তি হয়।
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিদের দোষী সাব্যস্ত করেন। তবে মামলাটি দায়েরের পর ১৩ বছর অতিবাহিত হওয়া, আসামিদের দীর্ঘদিন হাজতবাস, পূর্বের কোনো মামলা না থাকা এবং বর্তমান বয়স বিবেচনায় মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের সিদ্ধান্ত নেয়া হয় বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
রায়ে আরও আদেশ দেয়া হয়েছে যে, দণ্ডিতরা অর্থদণ্ডের টাকা পরিশোধ করলে ক্ষতিপূরণ হিসেবে তা ভিকটিমকে প্রদান করতে হবে। আর অর্থদণ্ড না দিলে আসামিদের স্থাবর বা অস্থাবর সম্পত্তি ক্রোক ও নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ ট্রাইব্যুনালে জমা দেয়ার জন্য বরগুনার জেলা কালেক্টরকে নির্দেশ দেয়া হয়েছে।




 President Yuji Iwasawa-320x167.webp)
