
ইউক্রেনের সামরিক কারখানায় রাশিয়ার বড় ধরনের হামলা, নিহত ১
রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে বিভিন্ন সামরিক কারখানা ও লক্ষ্যবস্তুতে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এই হামলার সময় কিয়েভের একটি আবাসিক ভবনে ড্রোন আঘাত হানলে এক নারী নিহত ও অন্তত পাঁচজন আহত হন।

রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা; বাল্টিক দেশগুলোয় ড্রোন সতর্কতা
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্র-মধ্যস্থতায় শান্তি আলোচনার মধ্যেই একে অপরের ওপর পাল্টাপাল্টি বিমান ও ড্রোন হামলা জোরদার করেছে রাশিয়া ও ইউক্রেন। এই সংঘাতের জেরে সীমান্তবর্তী আকাশসীমায় অজ্ঞাত ড্রোন প্রবেশের আশঙ্কায় প্রতিবেশী বাল্টিক দেশগুলো তাদের নাগরিকদের সতর্ক করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা; মস্কোয় ড্রোন ছুড়লো ইউক্রেন
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা পুনরায় শুরুর উদ্যোগের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এর জবাবে মস্কো লক্ষ্য করে শত শত ড্রোন ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী। সংঘাত থামানোর কূটনৈতিক তৎপরতা চলার মধ্যেই উভয় পক্ষ গতকাল (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) এই হামলা চালালো।

রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি নিয়ে বিরোধ; ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প
রাশিয়ার সঙ্গে জ্বালানি চুক্তি এবং রুশ তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার জের ধরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতা আনার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার ডিজেল রপ্তানির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের একদিন পরই শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। ট্রাম্পের ওই জ্বালানি চুক্তির তীব্র সমালোচনা করেছিলেন জেলেনস্কি। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিয়েভের পেট্রোল পাম্পে রাশিয়ার হামলা, আহত ৪
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি পেট্রোল পাম্পে প্রথমবারের মতো হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিতালি ক্লিনচকো ও ইউক্রেনের তেল কোম্পানি ইউকরনাফতা।

জেলেনস্কির সতর্কবার্তার পর রাশিয়ার আশ্বাস; ব্যাহত হবে না বেসামরিক বিমান চলাচল
ইউক্রেনীয় ড্রোনের কারণে আকাশসীমা অনিরাপদ হয়ে ওঠার খবরের মধ্যেও বেসামরিক বিমান চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছে মস্কো। রাশিয়ার আকাশে কোনো ধরনের বিঘ্ন ঘটতে দেয়া হবে না বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে।

দিনিপ্রোতে রুশ হামলায় নিহত ২; রাশিয়ার বেলগোরোদেও ড্রোন হামলায় প্রাণহানি
ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রোতে রাশিয়ার বিমান হামলায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। একই সঙ্গে রাজধানী কিয়েভ ও দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলেও ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। অপরদিকে রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় দুজনের প্রাণহানি ঘটেছে।

রাশিয়ার অর্থনীতিতে হামলা, ইউক্রেনের ‘সংবেদনশীল খাতে’ পাল্টা আঘাতের হুঁশিয়ারি পুতিনের
রাশিয়ার অর্থনৈতিক স্থাপনাগুলো লক্ষ্য করে কিয়েভের সাম্প্রতিক হামলাকে ‘প্যান্ডোরার বাক্স’ খোলার সাথে তুলনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, এর জবাবে ইউক্রেনের সবচেয়ে ‘সংবেদনশীল অর্থনৈতিক খাতগুলোতে’ কঠোর আঘাত হানবে রাশিয়া। আজ (শনিবার, ২২ আগস্ট) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, নিহত ৪
রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় রাতভর দুই দেশে অন্তত চারজন নিহত হয়েছেন। ইউক্রেনের একটি শপিং সেন্টারে ১৬ জন নিহত হওয়ার এক দিন পর এই নতুন হামলা হলো। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিয়েভ রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহত অন্তত ১৩
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। হামলায় একটি শিশু হাসপাতাল, একাধিক আবাসিক ভবন, চিকিৎসাকেন্দ্র ও গুদামঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার তেল কিনলেই ১০০% শুল্কের মুখে পড়বে চীন-ভারত, মার্কিন সিনেটে বিল পাস
ইউক্রেনে অব্যাহত আগ্রাসনের জেরে মস্কোর ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে নতুন নিষেধাজ্ঞা বিল পাস করেছে ওয়াশিংটন। বিলটি আইনে পরিণত হলে রাশিয়ার জ্বালানি তেলের ওপর নির্ভরশীল দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য শুল্কের আওতায় পড়তে পারে চীন, ভারত, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ। যদিও, সিনেটে বড় ব্যবধানে পাস হলেও হাউসে বিলটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আছে।

ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় রাশিয়ার ‘সাফারি’ হামলা; আতঙ্কে বাসিন্দারা
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শিল্পনগরী জাপোরিঝঝিয়ার উদ্যোক্তা কাতেরিনা লাহুতা। গত মাসে রুশ বোমা তার সামুদ্রিক খাবারের প্রসেসিং ইউনিটে আঘাত হানার পর শেষ নিরাপত্তাটুকুও হারিয়েছেন ৪১ বছর বয়সী এই নারী। ২০২২ সালে পুরোদমে আক্রমণ শুরুর পর থেকেই প্রায় ৭ লাখ মানুষের এই শহরটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে মস্কোর বাহিনী। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।