
২০২৭ সালে ভারতে বাড়তে পারে চিকিৎসা খরচ, আশঙ্কায় দীর্ঘমেয়াদি রোগীরা
আগামী ২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় ১০.১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বৈশ্বিক পেশাদার সেবা প্রতিষ্ঠান এওন (Aon medical trend report 2027)। যদিও আগের বছরের তুলনায় এই বৃদ্ধির হার কিছুটা কম, তবুও সাধারণ মূল্যস্ফীতির তুলনায় এটি দ্বিগুণেরও বেশি। মূলত হৃদ্রোগ, ক্যানসার, শ্বাসতন্ত্রের জটিলতা এবং জীবনযাত্রাজনিত বিভিন্ন অসংক্রামক রোগের ক্রমবর্ধমান চাপের কারণে স্বাস্থ্যসেবা খাতে এই বাড়তি খরচের বোঝা তৈরি হচ্ছে (Major causes of high medical cost in India-India medical inflation rate 2027 and healthcare cost forecast)।

স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান পরিবেশ মন্ত্রীর
স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে পৃথক সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই।’ এ সময় মানুষ, প্রাণী, উদ্ভিদ ও বাস্তুতন্ত্রকে সমন্বিতভাবে বিবেচনা করে সকল কার্যক্রম এগিয়ে নিতে জোর দেন তিনি।

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে কয়েক লাখ মানুষ
কয়েক সপ্তাহ ধরে চলা ইন্দোনেশিয়ার ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলজুড়ে। দেশটির সুমাত্রা ও বোর্নিও দ্বীপের কালিমান্তান এলাকায় তৈরি হওয়া বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। গেল ২ মাসে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার বাসিন্দা। বায়ুর মান খারাপ হওয়ায় বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এদিকে, ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন প্রতিবেশী সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ফিলিপিন্সের আকাশও।

হিমালয়ে ভূমিধসে ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত, জরুরি সহায়তার আহ্বান রেড ক্রসের
হিমালয়ে সাম্প্রতিক ভূমিধসে অন্তত ৯৩ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি)। একই সঙ্গে সংস্থাটি সেখানে নতুন করে আরও বন্যার আশঙ্কার কথা জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কলেরার টিকা দেয়া শুরু ২২ আগস্ট, কীভাবে ও কারা পাবেন?
দেশের স্বাস্থ্যঝুঁকি নিরসনে কলেরা ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে বিনামূল্যে মুখে খাওয়ার কলেরার টিকা দেওয়ার ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী (শনিবার, ২২ আগস্ট) থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে প্রথম দফার টিকাদান কার্যক্রম। পরবর্তী ধাপে ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় দফার টিকা প্রদান। ১ বছর বা তার চেয়ে বেশি বয়সের সব নাগরিককে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে, তবে গর্ভবতী নারীরা এই কর্মসূচির আওতায় থাকবেন না (Cholera Vaccination Campaign 2026)।

তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)। একইসঙ্গে পণ্যগুলোর সব ধরনের বিপণন ও বিক্রি সম্পূর্ণ বন্ধ করার কঠোর নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া এসব পণ্য ক্রয় বা গ্রহণ না করার জন্য ভোক্তাদেরও পরামর্শ দেয়া হয়েছে।

ফার্মের মুরগি খাওয়া কতটা নিরাপদ? জেনে নিন পুষ্টিগুণ ও স্বাস্থ্যঝুঁকি
আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় প্রোটিনের চাহিদা মেটাতে সবচেয়ে সহজলভ্য এবং জনপ্রিয় মাধ্যম হলো ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি (Broiler chicken in Bangladesh)। কিন্তু অনেকের মনেই একটি বড় প্রশ্ন রয়েছে ফার্মের মুরগি খাওয়া কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর (Is broiler chicken harmful for health? Know the health risks & benefits of farm chicken)?

ল্যান্ডফিল রেখে শেরপুরে নদীপাড়ে ফেলা হচ্ছে পৌর বর্জ্য
শেরপুরে প্রায় সাড়ে ৯ কোটি টাকায় নির্মিত আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল থাকার পরও পৌরশহরের সব ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে মৃগী নদীর পাড়ে। এতে নদী দূষণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন ওই এলাকার হাজারও মানুষ।

টানা বর্ষণে মনপুরায় জনজীবন বিপর্যস্ত: পানিবন্দি ২০ হাজার মানুষ, রয়েছে তীব্র খাদ্যসংকট
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় টানা আট দিনের বর্ষণে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও চরাঞ্চলের প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কর্মহীন হয়ে পড়ায় নিম্নআয়ের বহু পরিবারের মধ্যে দেখা দিয়েছে তীব্র খাদ্যসংকট। দীর্ঘসময় ধরে পানি আটকে থাকায় বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ বাড়ছে।

ডাম্পিং স্টেশনের বর্জ্যে স্বাস্থ্যঝুঁকিতে কুমিল্লার বাসিন্দারা
কুমিল্লার বর্জ্যের ৬৫ থেকেই ৭০ ভাগ জৈব আর ৩০ থেকে ৩৫ শতাংশই পুনরায় ব্যবহারযোগ্য। তবে, এসব বর্জ্য পঁচে-গলে দুর্গন্ধ ছড়ায় ডাম্পিং স্টেশনের আশপাশের ১০টি গ্রামে। বাসিন্দারা আক্রান্ত হচ্ছেন নানা রোগে। সিটি করপোরেশন বলছে, উৎপাদিত বর্জ্য ব্যবস্থাপনায় ২০২৯ সাল নাগাদ বর্জ্য থেকে সার ও জ্বালানি উৎপাদনের লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপনের কাজ চলছে।

বর্জ্য ব্যবস্থাপনায় চরম সংকট; দুর্গন্ধ আর স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
দেড়শ বছরেরও বেশি পুরনো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার চরম দুরাবস্থায় ভোগান্তি বাড়ছে জনসাধারণের। প্রতিদিনের সকল বর্জ্য অপসারণ করতে পারছে না পৌরর্কতৃপক্ষ। এছাড়া সাধারণ বর্জ্যের সঙ্গেই ডাম্পিং হচ্ছে মেডিকেল বর্জ্য, যা স্বাস্থ্যঝুঁকিতে ফেলেছে স্থানীয়দের। আর নানা সংকটে আলোর মুখ দেখেনি বর্জ্য থেকে জৈব সার ও ডিজেল উৎপাদন প্রকল্প।

ব্রিটেনে লাল সতর্কতা: ৪০ ডিগ্রির গরমে বিপর্যস্ত জনজীবন, বন্ধ হাজারো স্কুল
ব্রিটেনে তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রায় লাল সতর্কতা জারি, বন্ধ স্কুল, ব্যাহত রেল চলাচল। নির্মাণ শ্রমিক ও বাইরের কর্মীরা বেশি ঝুঁকিতে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন চরম আবহাওয়া বাড়ছে।