বান্দরবানে পর্যটকদের সন্ধ্যার আগেই জেলা ও উপজেলা সদরে ফেরার নির্দেশ

বান্দরবান
বান্দরবান
ভ্রমণ ও পর্যটন
0

ঈদুল আজহাকে কেন্দ্র করে পর্যটকদের বাড়তি চাপ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বান্দরবানে ভ্রমণকারীদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, পর্যটকদের সন্ধ্যার আগেই জেলা ও উপজেলা সদরে ফিরে আসতে হবে।

গতকাল (সোমবার, ২৫ মে) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুমোদনহীন কোনো পর্যটন এলাকা কিংবা নির্ধারিত পথের বাইরে পর্যটকদের ভ্রমণে যাওয়া যাবে না। এছাড়া, প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিক বান্দরবানে ভ্রমণ করতে পারবেন না।

আরও পড়ুন:

‎পর্যটকদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ট্যুরিস্ট গাইড, পরিবহন মালিক-শ্রমিকসহ পর্যটন সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কোনো সন্দেহজনক বিষয় নজরে এলে তাৎক্ষণিকভাবে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতেও বলা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, ঈদের ছুটিকে কেন্দ্র করে বান্দরবানে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বিশেষ করে রুমা ও থানচির দুর্গম এলাকায় অনেক পর্যটক অনুমোদনহীন পথে ভ্রমণ করেন। এ কারণে জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এফএস