গল্প, উপন্যাস, নাটক কিংবা চলচ্চিত্র প্রতিটি ক্ষেত্রেই তিনি সৃষ্টি করেছেন স্বতন্ত্র এক জগৎ। তার কলমে জীবন্ত হয়েছে মধ্যবিত্তের হাসি-কান্না, প্রেম, বিরহ আর জীবনের নানা রঙ। হিমু, মিসির আলি কিংবা শুভ্র কাল্পনিক হয়েও যারা কোটি পাঠকের কাছে ভীষণ আপন।
১৯৪৮ সালে নেত্রকোণার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন কথা সাহিত্যর বরপুত্র হুমায়ূন আহমেদ। নন্দিত নরকে উপন্যাস দিয়ে শুরু, শঙ্খনীল কারাগার, এরপর একে একে প্রকাশিত হয়েছে তিন শতাধিক উপন্যাস ও ছোট গল্প। মিশির আলি, হিমু ও শুভ্রর মত চরিত্রের কারিগর এই স্রষ্টা।
মহসীন হলের ৫৬৪ নম্বর রুমে বসেই লিখেন জীবনের প্রথম দুই উপন্যাস। এরপর ছাত্র থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পরবর্তীতে নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি। দেশে ফিরে ৯০ এর মাঝামাঝি সময়ে শিক্ষকতা ছেড়ে সম্পূর্ণ সাহিত্য মনোনিবেশ করেন।
৯০ দশকে বাংলা নাটকে নতুন ছন্দ যোগ করেন গল্পের এই জাদুকর। আজ রবিবার, বহুব্রীহি, কোথাও কেউ নেই, এইসব দিনরাত্রি, নক্ষত্রের রাত অন্যতম। সৃষ্টি করেন বাকের ভাইয়ের মত চরিত্র। সিনেমায় ও তার লেখনীতে তুলে ধরেছেন ১৯৭১ও মুক্তিযুদ্ধ। টিয়া পাখির মুখে তুই রাজাকার শব্দে করেন নিঃশব্দ প্রতিবাদ।
তার উপন্যাসে ফুটে উঠেছে মধ্যবিত্ত জীবন, সরল গদ্যরীতি এবং অতিপ্রাকৃত বা মনস্তাত্ত্বিক উপাদান অতি সহজভাবে ফুটিয়ে তুলেছেন গল্পের যাদুকর তার নন্দিত ছন্দে।
জীবনের অপ্রিয় সত্যকে বরণ করে, ২০২২ সালে পৃথিবী থেকে বিদায় নেন এই স্বপ্ন স্রষ্টা। অলিক অক্ষরে হুমায়ূন আহমেদের লেখনী আজীবন বাঁচিয়ে রাখবে পাঠক হৃদয় কোঠরে। অমর হয়ে বেঁচে থাকবেন গল্প, উপন্যাস, সিনেমা, নাটক, গান ও সৃষ্ট চরিত্র হুমায়ূন আহমেদ হিমু অথবা মিশির আলির মাঝে।





