আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আত্মহত্যা প্রতিরোধ দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘ডেঙ্গুতে মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। এরই মধ্যে ৩০০ চিকিৎসককে প্রশিক্ষণ দেয়া হয়েছে। পাশাপাশি সিভিল সার্জনদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।’
ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়ার আশঙ্কা মাথায় রেখে পর্যাপ্ত স্যালাইন ও পরীক্ষার কিট মজুত রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘প্রয়োজন হলে মজুত আরও বাড়ানো হবে।’
এছাড়া ডেঙ্গুরোগীদের চিকিৎসার জন্য অতিরিক্ত শয্যার ব্যবস্থা করা হয়েছে। বেসরকারি হাসপাতাল মালিকদেরও প্রয়োজনীয় সংখ্যক শয্যা প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।





