শিক্ষার মানোন্নয়নে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
এখন জনপদে
শিক্ষা
3

শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে। শিক্ষাব্যবস্থার পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ (সোমবার, ১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষা বর্ষের স্নাতক সম্মান শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা চাই লেখা পড়ার মান উন্নয়ন। পড়াশোনা মুখস্থ ভিত্তিক হলে চলবে না, হতে হবে জ্ঞানভিত্তিক। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তৈরি হতে হবে। বর্তমান সরকার এ কারণে শিক্ষায় গুরুত্ব দিয়েছে বেশি। জিডিপির দুই শতাংশ এখন শিক্ষা খাতে দেয়া হয়েছে।’

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে ৫০৩ টি উপজেলায় টেকনিক্যাল স্কুল করা হবে। এবার ২৪ ডিসেম্বর স্কুলে ফলাফল প্রকাশের দিন শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে।’

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনদের উদ্দেশ্যে বলেন, ‘নবীনরাই আগমীর বাংলাদেশ। তাই নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে ইউট্যাব মহাসচিব প্রফেসর ড মোর্শেদ হাসান খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড আব্দুল্লাহ আল মামুন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড গোলাম রব্বানী বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মো মামুন অর রশিদ।

জেআর