আজ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস কনফারেন্সে এসব কথা জানান ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। এসময় তিনি জেলার বর্তমান পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ সম্পর্কেও কথা বলেন।
ডিআইজি বলেন, ‘মানুষের নিরাপত্তা ও সরকারি সম্পদ রক্ষায় দুই হাজারের বেশি পুলিশ বাহিনী সদস্য নিহিত রয়েছে গোপালগঞ্জ জুড়ে, এর বাইরে দশ প্লাটুন বিজিবি, এসআরবির একাধিক টিম কাজ করছে।’
তিনি বলেন, ‘আজ সকাল থেকে সাধারণ মানুষের চলাফেরা স্বাভাবিক রয়েছে, জেলার ৬৭ কিলোমিটার হাইওয়েতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
রোববারের ঘটনায় পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনার কাজ করছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এরই মধ্যে অনেককেই আটক করা হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।’
সোমবার সকাল থেকেই সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে স্বাভাবিক কাজকর্ম শুরু করেছেন। শহরের সড়কগুলোতে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। স্কুল-কলেজ খোলা থাকায় শিক্ষার্থীরাও শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে। খুলেছে শহরের অধিকাংশ দোকানপাট। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও সাধারণ মানুষের মধ্যে এখনো কিছুটা আতঙ্ক ও উদ্বেগ রয়েছে।
উল্লেখ্য, রোববার (১৫ নভেম্বর) দিনভর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গোপালগঞ্জে সহিংসতা ও নাশকতার অভিযোগ ওঠে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়।





