ফলের মৌসুমে এলো পোলারের ‘এসোরা’ ফ্রুট আইসক্রিম

পোলারের ‘এসোরা’ ফ্রুট আইসক্রিমের উদ্বোধন
কর্পোরেট
2

পোলার আইসক্রিম বাজারে নিয়ে এলো হোয়াইট চকোলেট কোটেড ফ্রুট আইসক্রিম ‘এসোরা’। এ আইসক্রিম পাওয়া যাচ্ছে দুটি ভিন্ন ফ্রুট ভ্যারিয়েন্টে— ব্যানানা এবং মিক্সড বেরি। এ আইসক্রিমটির বিশেষত্ব হলো এর হোয়াইট চকোলেট কোটিং। পাশাপাশি রয়েছে রিপল সমৃদ্ধ ফ্রুট ফ্লেভারের আইসক্রিম, যা ভোক্তাদের একইসঙ্গে ফলের স্বাদ ও সতেজতার ভিন্নধর্মী অভিজ্ঞতা দেবে বলে দাবি কোম্পানিটির।

সম্প্রতি ঢাকায় এ পণ্যটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোলারের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম, হেড অফ মার্কেটিং মো. আব্দুল্লাহ-আল-মামুন, হেড অফ সেল্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব এইচআর অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম, ফ্যাক্টরি অ্যান্ড প্রোজেক্টের জিএম মোহাম্মাদ মইনুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব প্ল্যান্ট অপারেশন মোহাম্মাদ ইফতেখার আহসান এবং হেড অব ইন্টারনাল অডিট নিজামুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুন:

উদ্বোধনী অনুষ্ঠানে পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম বলেন, ‘এখনকার ভোক্তারা শুধু স্বাদ নয়, বরং নতুনত্ব ও ভালো মানের পণ্য খুঁজছেন। আমরা লক্ষ্য করছি যে, বর্তমানে ভোক্তারা ক্রমশ ফলের সতেজ স্বাদের দিকে ঝুঁকছেন। আর এ চিন্তা থেকেই “এসোরা” তৈরি করা হয়েছে, যা ফলের সতেজতা ও হোয়াইট চকোলেটের স্বাদ একসঙ্গে উপভোগের সুযোগ করে দেবে।’

তিনি বলেন, ‘ “এসোরার” মাধ্যমে পোলার প্রতিদিনের আইসক্রিম খাওয়ার মুহূর্তগুলোকে নতুন প্রজন্মের কাছে আরও প্রাণবন্ত, সতেজ এবং প্রাসঙ্গিক করে তুলবে।’

এসএইচ