সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান

সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
কর্পোরেট
0

দেশের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান।

‘চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)/ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স) ২০২৬’ ক্যাটাগরিতে তাকে এ পুরস্কার দেয়া হয়।

গতকাল (সোমবার, ২৩ নভেম্বর) ঢাকার লা মেরিডিয়ানে অনুষ্ঠিত ‘দশম লিডারশিপ সামিট’-এর অংশ হিসেবে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত এ অনুষ্ঠানে ২২টি ক্যাটাগরিতে ২৩ জন শীর্ষ করপোরেট নির্বাহীকে পুরস্কৃত করা হয়। করপোরেট ও ব্যবসায়িক খাতে নেতৃত্ব, উদ্ভাবন এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেয়া হয়।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মোহাম্মদ রায়হান বলেন, ‘ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পর্ষদের সহযোগিতা এবং কোটি কোটি ক্রেতার আস্থার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে।’

এজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে ক্রেতাদের নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাওয়া সহকর্মীদেরও এ স্বীকৃতির অংশীদার বলে উল্লেখ করেন তিনি।

এ সম্মাননার জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও সি-স্যুট অ্যাওয়ার্ডসের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ক্রেতাদের জন্য উন্নত পণ্য ও সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে এ স্বীকৃতি তাদের আরও উৎসাহিত করবে।’

এর আগে ২০২৫ সালে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিশাত তাসনিম শুচি ‘সিইও অব দ্য ইয়ার’ এবং ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মো. ফিরোজ আলম ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কার পান।

এছাড়া ২০২৪ সালের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত আসরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম প্রযুক্তি খাতে ‘এমডি অব দ্য ইয়ার (টেক)’ পুরস্কারে ভূষিত হন। বিদ্যুৎসাশ্রয়ী ও পরিবেশবান্ধব পণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেয়া হয়।

এছাড়া ২০২২ সালে পুরস্কারের প্রথম আসরে ওয়ালটনের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ ‘ইমার্জিং সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেন।

এসএস