নওগাঁয় ডাম্পট্রাকের চাপায় ভ্যানে থাকা ৫ যাত্রী নিহত

দুর্ঘটনাস্থল
এখন জনপদে
1

নওগাঁর মহাদেবপুরে ডাম্পট্রাকের চাপায় ভ্যানে থাকা পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)।

আরও পড়ুন:

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম বলেন, ‘ডাম্পট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।’

আরএমও ডা. ইমরুল কায়েস বলেন, ‘ভোর সাড়ে ৪টার দিকে একটি সড়ক দুর্ঘটনা হয়। হাসপাতালে গুরুতর অবস্থান তিনজনকে ভোর ৫টার দিকে নিয়ে আসা হয়। এ ঘটনায় মোট পাঁচজন মারা গেছে।’

এসএস