লক্ষ্মীপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ১

নোয়াখালী
গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী
অপরাধ
এখন জনপদে
0

লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে অস্ত্রসহ আবুল কালাম আজাদ নামে একজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল (শুক্রবার, ৫ ফেব্রুয়ারি) রাতে জেলার চন্দ্রগঞ্জ থানার উত্তর কুশাখালী ইউনিয়নের ফরাসগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

গ্রেপ্তারকৃত আজাদ ৯টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে যৌথবাহিনী। অভিযানকালে তার বাড়ি থেকে একটি রামদা, একটি ছুরি, একটি ডিফেন্স স্টিক, একটি ইলেকট্রনিক স্টানার, দুটি স্মার্টফোন ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়।যৌথ বাহিনীর অভিযানের নেতৃত্ব দেন লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্পের অভিযান কমান্ডার মেজর রাহাত খান।

এফএস