নারায়ণগঞ্জে ডুবে গেছে ইটভর্তি ট্রলার

নারায়ণগঞ্জ
ইটভর্তি ট্রলার
এখন জনপদে
1

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলি ঘাটে ইটভর্তি একটি ট্রলার ডুবে গেছে। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ধারণক্ষমতার অতিরিক্ত ইট বহন করায় ট্রলারটি ঢেউয়ের আঘাতে ঘাটের অদূরে ডুবে যায়। তবে ট্রলারে থাকা শ্রমিকরা দ্রুত নিরাপদে তীরে উঠে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বক্তাবলি নৌ ফাঁড়ির আইসি পরিদর্শক রকিবুজ্জামান জানান, সোমবার সকালে বক্তাবলি এলাকায় একটি নৌবাহিনীর জাহাজের ঢেউয়ের কবলে পরে ওভারলোডেড ইটভর্তি ট্রলার ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সবাই সাঁতরে তীরে উঠে এসেছে।

এএইচ