নরসিংদীতে ফুটবল খেলাকে ঘিরে বাড়ি ভাংচুর-অগ্নিসংযোগ

প্রতীকী ছবি
এখন জনপদে
0

নরসিংদী সদরের বাদুয়ারচর এলাকায় ফুটবল খেলাকে ঘিরে ঝগড়ার জেরে ইউপি সদস্যের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল (মঙ্গলবার, ১৯ মে) রাতে পার্শ্ববর্তী গ্রাম হাজিপুর এলাকার লোকজন স্থানীয় ইউপি সদস্য ইমান মেম্বারের বসত বাড়ির দুইটি ঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

এর আগে, বিকেলে দুই গ্রাম প্রতিপক্ষ হিসেবে ফুটবল খেলায় অংশ নেয়। খেলার এক পর্যায়ে মাঠেই হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয় দুই গ্রামের মানুষের। পরে, রাতে হাজীপুরের একদল লোকজন পার্শ্ববর্তী গ্রামের ২টি বাড়িতে ভাংচুরের পাশাপাশি আগুন দেয়।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে, সেই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে নরসিংদী মডেল থানার ওসি আল মামুন। তিনি বলেন, ‘পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত করছে। ফুটবল খেলাকে ঘিরেই ঘটনার সূত্রপাত।’

এএইচ