আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) ১০ টা থেকে নগরীর সার্কিট হাউসের জিমনেসিয়াম এসে উপস্থিতি হন সদর আসনের ১৭৯ টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসারসহ আনসার সদস্যের ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।
বেলা ১২ টার পর কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জামাদি নিয়ে রওনা হন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন:
প্রতিটি কেন্দ্রে ১২ থেকে ১৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এরমধ্যে প্রতি কেন্দ্রে দুজন অস্ত্রধারী আনসার সদস্য, দুজন অস্ত্রধারী পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ঝুঁকিপূর্ণ আসনগুলোতে বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া পর্যাপ্ত স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম মজুত রাখা হয়েছে।
এছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন; জেলার মোট এক হাজার ৩৬৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৮৩টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা মোট কেন্দ্রের প্রায় ৪৩ শতাংশ। বাকি ৭৮২টি কেন্দ্র সাধারণ হিসেবে বিবেচিত। ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনে মোট ভোটার ৪৭ লাখ ৬৪ হাজার ৯৯ জন।





