‘একটা মারলে দুইটারে মারব, দরকার হলে জামায়াত ছেড়ে দেবো’—এমপি আমির হামজা

মো. আমির হামজা
এখন জনপদে
0

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, ‘ছবর-মবরের মধ্যে আমি নেই। দরকার হলে জামায়াত ছেড়ে দেবো। মাইর খেতে পারব না। একটা মারলে দুইটারে মারব, সেই ব্যবস্থা করেন।’

আজ (শুক্রবার ২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের একটি ভিডিওতে জামায়াতে ইসলামীর এই সংসদ সদস্যকে এসব কথা বলতে শোনা যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল গতকাল (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামলায় আহত দলীয় কর্মীদের দেখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া এলাকায় বালুর ঘাট নিয়ে বিরোধের জেরে জামায়াত নেতা মো. শাহজাহানের বাড়ি ও কার্যালয়ে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন। পরদিন বৃহস্পতিবার সকালে হাসপাতালে আহতদের দেখতে গিয়ে ওই মন্তব্য করেন সংসদ সদস্য আমির হামজা।

এএম