নারায়ণগঞ্জে ডোবার পাশ থেকে অজ্ঞাত কিশোরের কঙ্কাল উদ্ধার

নারায়ণগঞ্জ
অজ্ঞাত কিশোরের কঙ্কাল
অপরাধ
এখন জনপদে
1

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত পরিচয়ে এক কিশোরের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ (রোববার, ১ মার্চ) বিকেলে উপজেলার কাঁচপুর দক্ষিণপাড়া এলাকায় ডোবার পাশে কঙ্কালটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহম্মেদ বলেন, ‘কঙ্কালের পাশে পুরুষের একটি প্যান্ট ও টি শার্ট দেখতে পেয়ে ধারণা করছি কঙ্কালটি একজন কিশোরের। তবে কতদিন আগের তা এখন বলা সম্ভব হচ্ছে না।’

তিনি বলেন, ‘ঘটনাস্থলে থেকে কঙ্কালটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা সম্ভব হবে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’


এএইচ