টাঙ্গাইলে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইল
নিহত জাহিদুর
এখন জনপদে
0

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের চাপায় এস এম জাহিদুর (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোড়াই-সখিপুর সড়কের সৈয়দপুর এলাকায় ডায়মন্ড ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুর টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার ইসকান্দার আলীর ছেলে।

আরও পড়ুন:

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গোড়াইয়ের সৈয়দপুর এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদুর নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

দেওহাটা ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। ট্রাকটি

এফএস