আজ (সোমবার, ১৬ মার্চ) বিকালে সুনামগঞ্জের সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের হরিরামপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, ‘স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। এখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আবার সারাদেশে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন। এ খাল খনন কর্মসূচি পরিবেশ ও চাষাবাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খাল খনন কর্মসূচিতে অবৈধভাবে দখল করা খাল উদ্ধার হবে, বন্যা নিয়ন্ত্রণ প্রতিরোধ করা সম্ভব হবে। এটি পরিবেশবান্ধব একটি কর্মসূচি ও অত্যন্ত প্রয়োজনীয়। ’
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ প্রমুখ।





