মাদারীপুরের শিবচরে বাজারে আগুন

আগুনে পুড়েছে সোতারপাড় বাজারের দোকান
এখন জনপদে
0

মাদারীপুরের শিবচরে একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) গভীর রাতে জেলার শিবচর উপজেলার উত্তর বহেরাতলা ইউনিয়নের সোতারপাড় বাজারে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অল্প সময়ের মধ্যেই আগুনে একের পর এক দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তাপ এতটাই তীব্র ছিল যে সাধারণ মানুষের পক্ষে তা নেভানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ৭টি দোকান পুড়ে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এএম