সাফের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে গ্রুপ পর্বের ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভুটান ফুটবল দল। যে কারণে তিন দিন আগেই আবহাওয়া এবং মাঠের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আজ (সোমবার, ২ নভেম্বর) দুপুরে দেশে আসে ভুটান ফুটবল দল।
তবে আজ কোনো ট্রেনিং সেশন ছিলো না দলটির। একদিন বিশ্রামের পর কাল (মঙ্গলবার, ৩ নভেম্বর) থেকে মাঠের অনুশীলনে নামার কথা রয়েছে ভুটান ফুটবল দলের।
আরও পড়ুন:
গেলো বছর এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে ভুটানকে আমন্ত্রণ জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সংস্কারের পর সেই ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে শুরু হয় নতুন করে ফুটবল উন্মাদনা।
হামজা চৌধুরীর ঢাকার মাটিতে লাল-সবুজের জার্সিতে অভিষেক ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। সাফের উদ্বোধনী ম্যাচে অন্য গ্রুপের ভারত ও পাকিস্তান দলের আসার কথা রয়েছে আগামীকাল।





