পটুয়াখালীতে বাজার নিয়ন্ত্রণে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান

পটুয়াখালী
পটুয়াখালীতে যৌথ অভিযানে র‌্যাব ও ভোক্তা অধিকার
এখন জনপদে
0

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের স্বস্তির কেনাকাটা ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পটুয়াখালীতে র‍্যাব-৮ এর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করছে। আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) দুপুর ১২টায় পটুয়াখালী সদর মার্কেটে ও বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়।

এসময় অভিযানে দুটি কসমেটিকসের দোকানে নকল পণ্য মজুদ ও বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই দুই দোকানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।

আরও পড়ুন:

সদর মার্কেটে অভিযান শেষে র‍্যাব-৮ সদস্যরা পটুয়াখালী বাসস্ট্যান্ড এলাকায়ও কার্যক্রম চালান। সেখানে বাস কাউন্টারের দায়িত্বপ্রাপ্তদের কঠোরভাবে সতর্ক করা হয়, ঈদকে কেন্দ্র করে যেন যাত্রীদের কাছ থেকে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয় ঈদকে সামনে রেখে সাধারণ মানুষ যেন স্বস্তিতে কেনাকাটা করতে পারে এবং নিরাপদে বাড়ি ফিরতে পারে, সে লক্ষ্যেই এ ধরনের অভিযান।

জেআর